পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৮ জুলাই, ২০২৬, ১০:৫৭ পিএম

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ২০২৬ সালের জন্য ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোসলেহ উদ্দিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন। গত ২ জুলাই কমিটিটি অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির।

কমিটির সহসভাপতি পদে ১০ জন কর্মকর্তাকে মনোনীত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক একেএম আওলাদ হোসেন, মো. আকরাম হোসেন, বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক সরদার নুরুল আমিন, মহাসড়ক পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ফারুক আহমেদ এবং গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাতজন কর্মকর্তা। তাঁদের মধ্যে প্রত্যুষ কুমার মজুমদার, মোহাম্মদ জসীম উদ্দিন এবং ড. চৌধুরী মো. জাবের সাদেক উল্লেখযোগ্য। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মোর্তোজা আলী খান, কোষাধ্যক্ষ হিসেবে মো. মনিরুজ্জামান এবং দপ্তর সম্পাদক হিসেবে মো. মোস্তাক সরকার মনোনীত হয়েছেন।

১৫১ সদস্যের এই কমিটিতে প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ তালেবুর রহমান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক হয়েছেন তারেক মাহমুদ। পাশাপাশি পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশ কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা শক্তিশালী করা এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন এই কমিটি কার্যকর ভূমিকা পালন করবে।

সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরসংবলিত কমিটির পূর্ণাঙ্গ তালিকা বুধবার প্রকাশ করা হয়েছে।

Advertisement

Link copied!