নির্বাহী আদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বর্তমানে স্থগিত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদুর রহমান। তিনি বলেন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দলটির বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে। সেই বিচার শেষে আদালতই সিদ্ধান্ত দেবেন, আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে দেশে কার্যক্রম চালিয়ে যেতে পারবে কি না।
মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদুর রহমান বলেন, আওয়ামী লীগকে এখনো নিষিদ্ধ ঘোষণা করা হয়নি। তবে তাদের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত কার্যক্রম চলছে। তদন্ত ও বিচার শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বিচারে যদি আদালত মনে করেন আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা প্রয়োজন নেই, তাহলে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী দলটি পুনরায় রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণভাবে আদালতের এখতিয়ার। আদালত সব পক্ষের বক্তব্য ও প্রমাণ পর্যালোচনা করেই রায় দেবেন।
আপনার মতামত লিখুন :