৬ দিনের বিরতির পর আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৭ জুলাই, ২০২৬, ১০:১৬ এএম

৬ দিনের বিরতি শেষে আজ মঙ্গলবার বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে আবারও শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন হিসেবে অনুষ্ঠিত হচ্ছে। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে দিনের কার্যসূচি শুরু হবে।

গত ৩০ জুন নতুন অর্থবছরের জাতীয় বাজেট পাসের পর অধিবেশন মুলতবি করা হয়েছিল। চলতি অধিবেশনে এরই মধ্যে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট অনুমোদনের পাশাপাশি অর্থ বিল এবং সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিলও সংসদে পাস হয়েছে।

কার্যউপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৯ জুলাই পর্যন্ত অধিবেশন চলার কথা রয়েছে। তবে প্রয়োজন হলে এ সময়সীমা আরও বাড়ানো হতে পারে।

এর আগে গত ১১ জুন সংসদে জাতীয় বাজেট উপস্থাপনের পর সরকারি ও বিরোধী দলের সদস্যরা দীর্ঘ সময় ধরে বাজেটের ওপর আলোচনা করেন। একই সঙ্গে তারা অর্থনীতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, নির্বাচন এবং আইনশৃঙ্খলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

Link copied!