শিশুরাই আগামী দিনের দেশগড়ার অগ্রসেনা : জুবাইদা রহমান

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৬, ০৩:২৪ পিএম

রাজধানীর তেজগাঁওয়ে শিশু পরিচর্যা ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করে শিশুদের জাতির ভবিষ্যৎ ও দেশগড়ার অগ্রসেনা হিসেবে উল্লেখ করেছেন ডা. জুবাইদা রহমান।

সোমবার (৬ জুলাই) সকালে কেন্দ্রটি পরিদর্শন শেষে তিনি বলেন, ‘শিশুরাই জাতির ভবিষ্যৎ। তারাই আগামী দিনের বাংলাদেশ গড়ার অগ্রসেনা।’

পরিদর্শনের সময় তিনি কেন্দ্রটির বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং শিশুদের সঙ্গে সময় কাটান। শিশুদের পরিবেশনা ও বিভিন্ন উপস্থাপনা তাকে মুগ্ধ করেছে বলেও জানান তিনি।

ডা. জুবাইদা রহমান বলেন, এই প্রতিষ্ঠানে শিশুদের জীবনের দৃঢ় ভিত্তি গড়ে তোলা হচ্ছে। এখানে সততা, শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার মতো মানবিক মূল্যবোধের শিক্ষা দেওয়া হচ্ছে, যা তাদের ভবিষ্যৎ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আশা প্রকাশ করেন, যথাযথ লেখাপড়া ও সুশিক্ষার মাধ্যমে এসব শিশু ভবিষ্যতে নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রেখে দেশের সম্মান আরও উজ্জ্বল করবে।

Link copied!