অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বিদ্যালয় মাঠ সংস্কারে দোয়া ও প্রার্থনা সভা

তুষার আহম্মেদ , কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬, ০৮:০৮ পিএম

অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বিদ্যালয় মাঠ সংস্কারে দোয়া ও প্রার্থনা সভা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর রিভারভিউ প্রি-ক্যাডেট ইনস্টিটিউটের মাঠ সাম্প্রতিক অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হওয়ায় মাঠ সংস্কার কার্যক্রমের সফল বাস্তবায়ন কামনায় শুক্রবার সকালে বিদ্যালয়ের মিলনায়তনে দোয়া ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আইয়ুব রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক ও কালিয়াকৈর পৌরসভার মেয়র পদপ্রার্থী দেওয়ান মো. জসিম উদ্দিন।

বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. শাহ আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড কালিয়াকৈর পৌর বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, পৌর বিএনপির ধর্মীয় সম্পাদক পরান বাবু, ৬নং ওয়ার্ড পৌর বিএনপির সহ-সভাপতি মো. রফিক এবং ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. মিজানুর রহমান শাওন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচলক্ষি বন সংরক্ষণ সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক শাহ জালাল সুমন, সমাজসেবক মো. ওয়াজ উদ্দিন, শিক্ষানুরাগী ইয়াসির আরাফাত এবং সাংবাদিক বাপ্পি খৃষ্টদাস।এছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আনেয়ারুল হক, সহকারী প্রধান শিক্ষক বিনন্দ বর্মণ, কেয়ারটেকার মো. ছবুর হোসেন, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বলেন, অতিবৃষ্টির কারণে বিদ্যালয়ের মাঠের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় শিক্ষার্থীদের খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

মাঠটি দ্রুত সংস্কার করা হলে শিক্ষার্থীরা পুনরায় নিরাপদ ও উপযোগী পরিবেশে খেলাধুলা ও বিভিন্ন শিক্ষা-সহায়ক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।বিরূপ আবহাওয়া ও থেমে থেমে বৃষ্টিপাতের কারণে অনুষ্ঠানের নির্ধারিত কর্মসূচিতে কিছুটা বিঘ্ন ঘটলেও অতিথিদের উপস্থিতিতে বিভিন্ন পর্বে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।অনুষ্ঠানের শেষে মাঠ সংস্কার কার্যক্রমের সফল বাস্তবায়ন, শিক্ষার্থীদের কল্যাণ, প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

সিয়াম সরিষা
Link copied!