চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৮নং ঢেমশা ইউনিয়নের বন্যাকবলিত অসহায় মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়েছেন তরুণ সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ হাসান আদনান। ‘মানবতা সবার তরে’—এই স্লোগানকে ধারণ করে তাঁর উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ধারাবাহিকভাবে ত্রাণসামগ্রী ও রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে।
এ পর্যন্ত ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হাদুরবাড়ি, ৪নং ওয়ার্ডের আলমগীরপাড়া, কানুর মার বাড়ি, বড়বাড়ি, বিল্লাহপাড়া ও হাসানবলীপাড়া, ৫নং ওয়ার্ডের মাইজপাড়া এবং ৬নং ওয়ার্ডের মাষ্টার বাড়ি, বাড়ি সিকদারপাড়া ও ফকিরপাড়া, ছোয়ানর পাড়া সহ বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার শত শত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে। এ মানবিক কার্যক্রমে স্থানীয় স্বেচ্ছাসেবক, শুভানুধ্যায়ী, বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সদস্য এবং দানশীল ব্যক্তিরা আন্তরিকভাবে সহযোগিতা করেছেন।
এ বিষয়ে মোহাম্মদ হাসান আদনান বলেন, “মানুষ মানুষের জন্য, মানবতা সবার তরে। যতদিন বেঁচে থাকব, ইনশাআল্লাহ মানুষের বিপদে-আপদে পাশে থেকে সমাজের কল্যাণে কাজ করে যাব। অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আল্লাহ তাআলা যেন আমাকে সবসময় মানুষের সেবা করার তাওফিক দান করেন।”
স্থানীয় বাসিন্দারা তাঁর এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে এমন সহায়তা বন্যাকবলিত মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব করেছে। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
মোহাম্মদ হাসান আদনান আরও বলেন, “সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব। আসুন, সবাই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী মানবতার সেবায় এগিয়ে আসি।”
উল্লেখ্য, বন্যা পরিস্থিতির শুরু থেকেই মোহাম্মদ হাসান আদনানের নেতৃত্বে স্থানীয় স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে ত্রাণসামগ্রী ও রান্না করা খাবার বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে।

আপনার মতামত লিখুন :