জিএমপির কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় অপরাধ দমনে জিরো টলারেন্সের বার্তা

আখতার হোসেন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ০৭:০৩ পিএম

জিএমপির কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় অপরাধ দমনে জিরো টলারেন্সের বার্তা

ফাইল ফটো

গাজীপুর মহানগরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে অপরাধ দমন, অনুদ্ঘাটিত মামলার দ্রুত নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল এবং ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারে কঠোর নির্দেশনা দিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার। মঙ্গলবার (১৪ জুলাই ) জিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন। 

কল্যাণ সভায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের ব্যক্তিগত ও পেশাগত সমস্যা ও আবেদন শুনে তা দ্রুত সমাধানের আশ্বাস দেন পুলিশ কমিশনার। একই সঙ্গে পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিতের পাশাপাশি সেবাপ্রত্যাশী জনগণকে আন্তরিক ও কাঙ্ক্ষিত সেবা প্রদানের আহ্বান জানান। পরে অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় মহানগরের আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে অনুদ্ঘাটিত মামলা দ্রুত উদ্ঘাটন, ওয়ারেন্ট তামিল ও ট্রাফিক ব্যবস্থাপনা নিবিড়ভাবে তদারকির ওপর গুরুত্বারোপ করেন। 

সভা শেষে দায়িত্ব পালনে বিশেষ সাফল্য অর্জনকারী পুলিশ সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ কমিশনার।সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ জিএমপির বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সিয়াম সরিষা
Link copied!