খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া এলাকায় আজ বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
এই অভিযানে জালিয়াপাড়ার কয়েকটি ওষুধ ও মুদি দোকানে তদারকি চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং বিভিন্ন ধরনের মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য পাওয়া যায়। জনস্বাস্থ্যের ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট দোকানিদের সতর্ক করা হয় এবং প্রাথমিকভাবে বিভিন্ন অঙ্কের আর্থিক জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিসকাতুল তামান্না। তিনি বলেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য ও ওষুধ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত চলবে। ভবিষ্যতে কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বা পণ্য বিক্রি কিংবা সংরক্ষণের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা প্রশাসনের এ অভিযানকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন। তারা বাজার তদারকি আরও জোরদার করার দাবি জানান, যাতে ভোক্তারা নিরাপদ পণ্য ক্রয় করতে পারেন।

আপনার মতামত লিখুন :