নওগাঁর মান্দায় উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১ টায় উপজেলা অডিটরিয়ামে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা, স্মৃতিচারণ, ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম।
উক্ত প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, প্রকৌশলী আব্দুল কাদের মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন, কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, মান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক এমদাদুল হক, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সিনিয়র সহ-সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, ছাত্রনেতা নুরবক্স মণ্ডল, জামিল হোসেন, শাহিদুজ্জামান সালেক প্রামানিক প্রমুখ।
এসময় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে তাঁরা জুলাই সনদ বাস্তবায়ন এবং দেশের বৃহত্তর স্বার্থে সব রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সুধীজন উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :