উমারপুর ইউপি নির্বাচনে আব্দুল কাদের বিএসসিকে চেয়ারম্যান পদে দেখতে চান এলাকাবাসী

মাহমুদুল হাসান , চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬, ০৫:৩৪ পিএম

উমারপুর ইউপি নির্বাচনে আব্দুল কাদের বিএসসিকে চেয়ারম্যান পদে দেখতে চান এলাকাবাসী

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ৪ নম্বর উমারপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল কাদের বিএসসিকে আবারও চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে দেখতে চান স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

স্থানীয়দের দাবি, উমারপুর ইউনিয়নের দত্তকান্দি গ্রামের কৃতী সন্তান আব্দুল কাদের বিএসসি দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তার, সমাজসেবা ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করে আসছেন। একজন সাদাসিধে, মানবিক ও জনবান্ধব ব্যক্তি হিসেবে তিনি এলাকায় ব্যাপক পরিচিতি লাভ করেছেন। তরুণদের কাছেও তিনি একজন অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। স্থানীয়দের বিশ্বাস, তিনি পারবেন স্থায়ী টেকসই মডেল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স স্থাপন করতে।

স্থানীয় সচেতন মহলের মতে, সৎ ও যোগ্য নেতৃত্ব নিশ্চিত করতে সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদের বিএসসি চেয়ারম্যান পদে প্রার্থী হলে ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। তাই জনগণের প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে তিনি আগামী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেবেন বলে আশা করছেন তারা। বিএনপি ও অঙ্গ সংগঠনের সমর্থন এবং জনগণের আস্থা আর ভালবাসায় তিনি একজন উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান আলহাজ্ব মোঃ আব্দুল কাদের বিএসসি। তার নির্বাচনী ইশতেহারে তিনি বিজয়ী হলে যমুনার চরে গড়ে তুলতে চান ইউনিয়ন পরিষদের স্থায়ী অবকাঠামো নির্মাণ, যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং মাদক মুক্ত সমাজ।

এ বিষয়ে আব্দুল কাদের বিএসসির বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, "উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এবং জনগণ চাইলে এবং সবার মতামত, দোয়া, সমর্থন থাকলে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করব। জনগণ ভোট দিয়ে নির্বাচিত করলে ভাসমান ইউনিয়ন পরিষদকে স্থায়ী মডেল ইউনিয়ন কমপ্লেক্স স্থাপন করব ইনশাআল্লাহ।"

সিয়াম সরিষা
Link copied!