মুরাদনগর রামচন্দ্রপুরে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব

এম কে আই জাবেদ , মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬, ০৭:৪৭ পিএম

মুরাদনগর রামচন্দ্রপুরে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা  উৎসব

ফাইল ফটো

কুমিল্লার বাঙ্গরা বাজার থানাধীন ১২ নং রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের সনাতন ধর্মালম্বীদের জগন্নাথ দেবের রথ যাত্রা অনুষ্ঠান হয়েছে । গত বৃহস্পতিবার বিকেলে রামচন্দ্রপুর শ্রী শ্রী গৌর নিতাই মন্দিরে (জগন্নাথ আশ্রম) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোল্লা গোলাম মহিউদ্দিন, তিনি ভার্চুয়ালী বক্তব্য রাখেন তিনি মাননীয় ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব এর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন। 

এতে বিশেষ অতিথি ছিলেন: বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা জেলা শাখার আহ্বায়ক, দুলাল দেবনাথ, মুরাদনগর উপজেলা পুজা উদযাপন ফ্রন্টের সভাপতি অধ্যাপক দীন দয়াল পাল, সাধারণ সম্পাদক দয়ানন্দ ঠাকুর, অরুপ নারায়ন পোদ্দার, শংকর সাহা, বিজন দাস, প্রানজিত মজুমদার, মানিক সাহা, শাওন দেব, তাপস দেব প্রমুখ।  এছাড়াও অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন: 

দক্ষিণ্বশ্বর কালিমন্দিরের সাধারণ সম্পাদক সমীর সাহা, শ্রী শ্রী গৌর নিতাই মন্দির সভাপতি রতন কোমার দাস, কোষাধ্যক্ষ রামচন্দ্রপুর শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালী মন্দির,‌ সঞ্জিত পোদ্দার সেবায়েত শ্রী শ্রী রাধা মাধব জউর মন্দির নিতাই দয়াল দাস (নির্মল), শ্যাম্ভু সাহা, বিজয় কৃঞ্চ সরকার, লিটন দাস,সেবায়েত শ্রী শ্রী গৌর নিতাই মন্দির শ্যামরুপ দাস (শ্যামল), সেবায়েত রামচন্দ্রপুর শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির রামু আচার্য, ডাক্তার দ্বীলিপ পাল,সভাপতি রামচন্দ্রপুর জগন্নাথ যুব সংঘ,

সত্য রঞ্জন পাল,সাধারণ সম্পাদক জগন্নাথ যুব সংঘ,চৈতন্য পাল কোষাধক্ষ জগনাথ যুব সংঘ। বিশেষ দ্রষ্টব্য জগন্নাথ দেবের গন্ডিচা মন্দির রামচন্দ্রপুর শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালী মন্দির প্রাঙ্গণ, সন্ধ্যা ৭ ঘটিকা হইতে উল্টো রথযাত্রা পর্যন্ত শ্রীমৎ গীতা পাঠ এবং প্রসাদ বিতরণ করা হবে।  রথ যাত্রা টি রামচন্দ্রপুর শ্রী শ্রীগৌর নিতাই মন্দির (জগন্নাথ আশ্রম) থেকে শুরু করে আমিননগর মোড়, অধ্যাপক আবদুল মজিদ কলেজ, জায়েদ আলী মার্কেট প্রদক্ষিণ করে রামচন্দ্রপুর শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালী মন্দিরে এসে শেষ হয়।

সিয়াম সরিষা
Link copied!