জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয়বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর নাঙ্গলকোট উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য এবং নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিন।
উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াছিন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাঙ্গলকোট পৌরসভা জামায়াতের আমির হারুনুর রশিদ, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা এস. এম. মহি উদ্দিন ও মাওলানা ইউসুফ আলী, উপজেলা সেক্রেটারি মাওলানা নূরুল ইসলাম হাসান, পৌরসভা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আনোয়ার হোসেন, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আবুল হাশেম মোল্লা, জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ বেলাল হোসেন এবং জুলাইযোদ্ধা মোহাম্মদ শামীম ও আনোয়ারুল আজিম।
এছাড়াও বক্তব্য দেন নাঙ্গলকোট পৌরসভা জামায়াতের সহকারী সেক্রেটারি যোবায়ের উদ্দিন খন্দকার, উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আব্দুল হান্নান, তা'লিমুল কুরআন বিভাগের সভাপতি মাওলানা তোফাজ্জল হোসেন, কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল মালেক মোল্লা, বটতলী ইউনিয়ন সভাপতি আলী আকবর, আদ্রা উত্তর ইউনিয়ন আমির হাফেজ নূর আহম্মেদ, জোড্ডা পশ্চিম ইউনিয়ন আমির ফযেজুল্লাহ পাটোয়ারী এবং মৌকারা ইউনিয়ন আমির মাওলানা এ. বি. এম. সিদ্দিকুর রহমান।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, গণআন্দোলনের তাৎপর্য এবং দেশের গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় জনগণের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের রুহের মাগফিরাত, আহতদের সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :