কোম্পানীগঞ্জে উদয় বৃত্তি পরীক্ষা-২০২৬ নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

রমজান আলী রানা , কোম্পানীগঞ্জ, নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬, ০৪:৩৫ পিএম

কোম্পানীগঞ্জে উদয় বৃত্তি পরীক্ষা-২০২৬ নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

ফাইল ফটো

শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক,উদয় বৃত্তি স্বপ্ন গড়ুক, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জে ‘উদয় বৃত্তি পরীক্ষা-২০২৬’-এর নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্য নিয়ে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও শিক্ষাবিদরা অংশ নেন।

শনিবার সকালে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে সামাজিক ও শিক্ষাবিষয়ক সংগঠন উদয় এইড ফাউন্ডেশন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন। প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান।

অনুষ্ঠিতে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষা নয়, শিক্ষার্থীদের সৃজনশীলতা, আত¥বিশ্বাস ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতে বৃত্তি পরীক্ষা গুরম্নত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নিজেদের যোগ্যতা যাচাইয়ের সুযোগ সৃষ্টি করে। তিনি শিক্ষাবান্ধব এ উদ্যোগ অব্যাহত রাখার জন্য উদয় এইড ফাউন্ডেশনের প্রশংসা করেন এবং সংশিস্নষ্টদের ধন্যবাদ জানান।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন বলেন, গ্রামাঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের সামনে এগিয়ে নেওয়া এবং পড়ালেখার প্রতি তাদের আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই উদয় এইড ফাউন্ডেশন প্রতিবছর বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। তিনি বলেন, শুধু বৃত্তি প্রদান নয়, শিক্ষার্থীদের মধ্যে আত¥বিশ্বাস, শৃঙ্খলা ও প্রতিযোগিতার মনোভাব তৈরি করাও এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। তিনি উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের উদ্যোগের গুরম্নত্ব তুলে ধরে বক্তব্য দেন মাঝিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুন নাছির, কোম্পানীগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরম্নজ্জামান, মিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইন উদ্দিন, জমিলা খাতুন মেমোরিয়াল মাদ্রাসার অধ্যক্ষ মোবারক হোসেন, আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুবন্ধু মজুমদার এবং বসুরহাট মডেল মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ ইব্রাহিম।

এ ছাড়া বক্তব্য দেন শিক্ষক প্রতিনিধি আবদুর রহিম, শাহ আলম, মো. নিজাম উদ্দিন, দেলোয়ার হোসেন, তপন চন্দ্র মজুমদার, আরিফুর রহমান, আজহারম্নল ইসলাম, ওমর ফারম্নক, আনোয়ার হোসেন, কামরম্নন নাহার, জীবন সুলতানা, নুর মোহাম্মদ অপু, শেখ ফরিদ, ইয়াছিন, শাহরিয়ার সাফায়াত, শামসুল আলম, মিজানুর রহমান এবং উদয় এইড ফাউন্ডেশনের সদস্য ইকবাল হোসেন।

বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের মেধা বিকাশে পাঠ্যক্রমের পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম ও বৃত্তি পরীক্ষার প্রয়োজনীয়তা রয়েছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে ইতিবাচক ভূমিকা রাখবে। তারা উদয় বৃত্তি পরীক্ষা-২০২৬-এর সার্বিক সাফল্য কামনা করেন এবং উপজেলার সব শিক্ষার্থীকে নিবন্ধন করে পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠিতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষাবিদ এবং উদয় এইড ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিগগিরই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিবন্ধন কার্যক্রম পরিচালিত হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন শেষে পরীক্ষার তারিখ, কেন্দ্র ও অন্যান্য তথ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

সিয়াম সরিষা
Link copied!