ময়মনসিংহ কারা উপ-মহাপরিদর্শককে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬, ০৯:৫২ পিএম

ময়মনসিংহ কারা উপ-মহাপরিদর্শককে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার

ফাইল ফটো

বিল্লাল হোসেন মানিক: ময়মনসিংহ কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) মোহাম্মদ তৌহিদুল ইসলামকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, এই অপপ্রচারে কারারক্ষীদের একটি অংশ জড়িত থাকতে পারে।

ডিআইজি প্রিজন মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, তাকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে নারীকে নিয়ে বিভিন্ন অশ্লীল ও মানহানিকর প্রচারণা চালানো হচ্ছে, বাস্তবে তার সঙ্গে ওই নারীর কোনো ধরনের সম্পর্ক বা সম্পৃক্ততা নেই। তিনি এসব প্রচারণাকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।

এর আগে তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি প্রিজন হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার জন্য তিনি পরিচিত ছিলেন। ময়মনসিংহ রেঞ্জে যোগদানের পর থেকেই একটি চক্র তার বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে বলে অভিযোগ রয়েছে।

কারা অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, এ ঘটনায় ইতোমধ্যে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। অপপ্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার অভিযান চলমান রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ প্রক্রিয়ায় তদন্ত হওয়া উচিত। তবে যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার পাশাপাশি জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

সিয়াম সরিষা
Link copied!