কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে এসপি আনিসুজ্জামান

রেজাউল করিম রেজা , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬, ১০:৩৭ পিএম

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে এসপি আনিসুজ্জামান

ফাইল ফটো

কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম-সেবা দায়িত্ব গ্রহণের পর থেকেই জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, চোরাকারবার দমন, পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তারে কঠোর অবস্থান নিয়েছেন জেলা পুলিশ।

সূত্র জানায়, জেলা পুলিশের বিভিন্ন ইউনিট নিয়মিত সাঁড়াশি অভিযান পরিচালনা করে মাদক উদ্ধার ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে কাজ করছে। একই সঙ্গে চোরাচালান ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধেও অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, পুলিশ সংশ্লিষ্ট সূত্রের দাবি, মাদকবিরোধী অভিযান জোরদার হওয়ার পর একটি স্বার্থান্বেষী চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভুয়া (ফেক) আইডি ব্যবহার করে পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামানকে নিয়ে বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক তথ্য ছড়ানোর চেষ্টা করছে।

তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত না হয়ে সঠিক তথ্যের জন্য সরকারি সূত্রের ওপর নির্ভর করার আহ্বান জানানো হয়েছে।

সিয়াম সরিষা
Link copied!