গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে এক নারী বন্দি পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সাত কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ।
তিনি জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় তদারকির ফাঁক গলে বন্দি রিম্পা (২১) কারাগারের সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান। ঘটনার তদন্তে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় দুই মেট্রন ও পাঁচ নারী কারারক্ষীকে শুক্রবার সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঘটনার পর সিসিটিভি ফুটেজে বন্দির পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়। এ ঘটনায় কোনাবাড়ী মডেল থানায় মামলা করেছে কারা কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন :