গাবতলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত, সভাপতি রায়হান রানা ও সাধারণ সম্পাদক আমিনুল আকন্দ

আহসান হাবিব শিবলু , গাবতলী (বগুড়া) সংবাদদাতা

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬, ০৫:২২ পিএম

গাবতলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত, সভাপতি রায়হান রানা ও সাধারণ সম্পাদক আমিনুল আকন্দ

গাবতলী প্রেসক্লাবের দুই বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। গত ১৮ জুলাই শনিবার প্রেসক্লাব কার্যালয়ে আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক শফিকুল আলম বুলবুলের পরিচালনায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য রেজাউল বারী, ইসলাম রফিক, এম ফজলুল হক বাবলু, ওয়ায়েজ রেজা, রেজাউল করিম, সাবেক সভাপতি রায়হান রানা ও জাহাঙ্গীর আলম লাকী।

সভায় সর্বসম্মতিক্রমে রায়হান রানাকে সভাপতি এবং আমিনুল আকন্দকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি ছামিউল ইসলাম শামীম, যুগ্ম সম্পাদক রিপন মিয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াজ মাহমুদ, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ তোহাব রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শ্যামল সরকার, ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক আতাউর রহমান এবং নির্বাহী সদস্য এনামুল হক, সাব্বির হাসান ও বিপ্লব রহমান।

বক্তারা সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমানুষের কথা তুলে ধরার আহ্বান জানান। একই সাথে প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তারা।

সিয়াম সরিষা
Link copied!