ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের যাত্রী নিহত

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬, ০৬:৫৪ এএম

ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের যাত্রী নিহত

ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় চলন্ত ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় মীর সাইফুল ইসলাম সাদ (২৪) নামে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রাইভেটকারচালক মো. তানিম আহম্মেদ।
 
শনিবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল জেলার সরাইল উপজেলার চাঁনমনিপাড়ার মৃত মীর হেলাল মিয়ার ছেলে।
 
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, সাইফুল প্রাইভেটকারে করে বিজয়নগর থেকে নিজ বাড়ি সরাইলে ফিরছিলেন। পথে মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের কাছে একটি অরক্ষিত লেভেল ক্রসিং পার হওয়ার সময় প্রাইভেটকারটি রেললাইনে আটকে যায়।
 
এ সময় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং সাইফুল ও চালক তানিম গুরুতর আহত হন।
 
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন। আহত চালক তানিম চিকিৎসাধীন রয়েছেন।

Link copied!