মোঃ রাজিব ভূইয়া বেলাবো : বেলাবো-পোড়াদিয়া সড়কের রাধাখালী ব্রিজের কাছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় টমটম চালক শাওন নিহত হয়েছেন।
জানা গেছে, সোমবার সকালে জীবিকার সন্ধানে টমটম নিয়ে বেলাবোর উদ্দেশ্যে রওনা দেন তিনি। পথে রাধাখালী ব্রিজের কাছাকাছি পৌঁছালে হঠাৎ গাড়ির একটি চাকা খুলে যায়।
এতে নিয়ন্ত্রণ হারিয়ে টমটমটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই শাওনের মৃত্যু হয়। শাওনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শাওনের বাড়ি মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের ব্রাহ্মণেরগাঁও (প্রকাশ আতুশাল) গ্রামে। নিহত শাওনের পিতার নাম ফারুক হোসেন (বেস্তি)। তিনি বলেন, "আমার ছেলের মৃত্যুতে সকলের কাছে দোয়া চাই। আমার ছেলের মতো যেন কারো এমনভাবে লাশ হয়ে ফিরতে না হয়।"

আপনার মতামত লিখুন :