হাটহাজারীতে ড্রেনে দুর্গন্ধযুক্ত ময়লা পানি ফেলায় অর্থদন্ড ভ্রাম্যমাণ আদালতের

কামাল উদ্দীন চৌধুরী , ফটিকছড়ি, চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬, ০৬:১৪ পিএম

হাটহাজারীতে ড্রেনে দুর্গন্ধযুক্ত ময়লা পানি ফেলায় অর্থদন্ড ভ্রাম্যমাণ আদালতের

ফাইল ফটো

চট্টগ্রামের হাটহাজারীতে দূর্গন্ধযুক্ত ময়লা পানি ড্রেনে ফেলে পরিবেশ দূষণ, শিক্ষার্থী ও পথচারীদের দুর্ভোগ সৃষ্টি করায় উপজেলা প্রশাসনের পরিচালিত মোবাইল কোর্টে অর্থদন্ড করা হয়। ২০ জুলাই সোমবার সকালে হাটহাজারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ত্রিবেণী কমিউনিটি সেন্টারে বর্জ্য অব্যবস্থাপনার অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন এই অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে পরিলক্ষিত হয় যে, বর্জ্য থেকে নির্গত দুর্গন্ধ আশপাশের পরিবেশের স্বাভাবিক মান বিঘ্নিত করছে এবং স্থানীয় বাসিন্দা, পথচারী ও নিকটবর্তী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করছে। উক্ত প্রতিষ্ঠানে বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট থাকলেও তা পরিকল্পিত ও কার্যকরভাবে পরিচালিত না হওয়া,  বর্জ্য নির্ধারিত সময়ের মধ্যে প্রক্রিয়াজাত বা অপসারণ না করায় তীব্র দুর্গন্ধের উৎপত্তি হওয়া এবং সর্বোপরি বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে নিয়মিত তদারকি,

প্রয়োজনীয় পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি ও পরিবেশসম্মত ব্যবস্থাপনা নিশ্চিত করার ক্ষেত্রে দৃশ্যমান ঘাটতি পরিলক্ষিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় উক্ত প্রতিষ্ঠানকে ৪০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ০৭ (সাত) কার্যদিবসের মধ্যে উক্ত বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট যথাযথভাবে সংস্কার করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান। এসময় সাথে ছিলেন প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।

সিয়াম সরিষা
Link copied!