শ্রীমঙ্গলে লোকালয় থেকে ১৮ ফুট দীর্ঘ অজগর উদ্ধার

তাপস দাশ , শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ০৬:৫৮ পিএম

শ্রীমঙ্গলে লোকালয় থেকে ১৮ ফুট দীর্ঘ অজগর উদ্ধার

ফাইল ফটো

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুর প্রায় ১টার দিকে শ্রীমঙ্গল পৌর এলাকার ৫ নম্বর পুল সংলগ্ন বন্ধন কমিউনিটি সেন্টারের পাশের সড়কে সাপটি দেখতে পান স্থানীয় বাসিন্দা ওয়াশিম মিয়া। খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় কিছু ব্যক্তি সাপটিকে হত্যা করারও চেষ্টা করেন।

পরে স্থানীয় সচেতন কয়েকজন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে বিষয়টি অবহিত করলে, সংগঠনটির পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ এবং বাবুল রবিদাস ঘটনাস্থলে পৌঁছে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। উদ্ধারকারীরা জানান, অজগরটি প্রায় ১৮ ফুট দীর্ঘ এবং এর ওজন আনুমানিক ৩০ থেকে ৩৫ কেজি।

পরে উদ্ধারকৃত অজগরটি প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে নিরাপদে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। বন বিভাগ সাপটির স্বাস্থ্য পর্যবেক্ষণ শেষে উপযুক্ত প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করার উদ্যোগ নেবে বলে জানা গেছে।

সিয়াম সরিষা
Link copied!