আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ৪নং উমারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়ে ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন কামরুজ্জামান মন্ডল। বর্তমানে কামরুজ্জামান মন্ডল উমারপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার পাশাপাশি ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময় শুরু করেছেন।
কামরুজ্জামান মন্ডল বলেন, "দীর্ঘদিন ধরে এই অঞ্চলের অবহেলিত মানুষের অধিকার, সুখ-দুঃখ ও বিভিন্ন সমস্যার সমাধানের চেষ্টা করেছি। উমারপুরে বিদ্যুৎ সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ ঊর্ধ্বতনদের সঙ্গে যোগাযোগ রাখছি। মাননীয় এমপি মহোদয়ের মাধ্যমে মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণের চেষ্টা করছি। এছাড়াও সরকারের উন্নয়ন কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমি অঙ্গীকারবদ্ধ।
জনগণের ভোটে ইউপি সদস্য নির্বাচিত হয়ে বর্তমানে প্যানেল চেয়ারম্যান হিসেবে সততা, ন্যায়নীতি ও স্বচ্ছতার সঙ্গে ইউনিয়নবাসীর সেবা করছি। আসন্ন নির্বাচনে যদি ইউনিয়নের মানুষ আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেন, তাহলে এ ধারাবাহিকতা বজায় থাকবে।" স্থানীয়দের দাবি, সৎ, কর্মঠ ও তরুণ নেতৃত্ব হিসেবে কামরুজ্জামান মন্ডল ইউনিয়নবাসীর মধ্যে ইতোমধ্যেই গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। অনেক ভোটারই তাকে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে দেখতে চান।

আপনার মতামত লিখুন :