কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষা ও সংরক্ষণে অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ।সোমবার (২৭ জুলাই) মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী উপজেলার জিকে খালে এ অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসান।
অভিযানকালে প্রাকৃতিক মৎস্যসম্পদ ধ্বংসকারী নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ১০টি জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা। পরে জব্দকৃত জাল ভেড়ামারা হাসপাতাল মোড়ে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে ভেড়ামারা থানার এএসআই নিজামুদ্দিনসহ পুলিশের একটি দল, উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় জনগণ সার্বিক সহযোগিতা করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

আপনার মতামত লিখুন :