মাগুরার শালিখা উপজেলায় জেলা প্রশাসকের সঙ্গে সরকারি কর্মকর্তা, শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা মিটিং হলে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ। তিনি উপজেলার সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, আইন-শৃঙ্খলা, সরকারি সেবা কার্যক্রম এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় স্থানীয় বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে অংশগ্রহণকারীদের সঙ্গে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়।
বক্তারা উপজেলার অবকাঠামো উন্নয়ন, সরকারি সেবার মানোন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও কৃষি খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং জনসেবায় আন্তরিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :