ফরিদপুরের মধুখালীতে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনা ঘটেছে উপজেলার রুকুনী গ্রামে। বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ১১ টায় গৃহবধু (২২) এর সাথে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। অভিযোগ সূত্রে ও ভূক্তভূগী গৃহবধূ জানান, একই এলাকার আয়ুব ফকির এর পুত্র মাদকাসক্ত হারুন ফকির (৩৪) কৃষি জমি থেকে বাড়ী ফেরার পথে আমার পথ
আটকিয়ে গলায় কাছি ধরে জোরপূর্বক আমার শিলতাহানী করে আমি চিৎকার করিলে আমার গলায় ওড়না দিয়ে মুখ চাপিয়ে ধরলে এক পর্যায়ে ধস্তাধস্তি হয় এমন অবস্থায় আমাকে ধারালো কাছি দিয়ে কোপ দিলে আমার একটি আঙ্গুল কেটে যায়,এমন সময় আমার চিৎকার শুনে স্থানীয় এলাকাবাসী এগিয়ে আসলে হারুন পালিয়ে যায়।
ভুক্তভোগীর স্বামী ও এলাকাবাসী জানান, হারুন একজন লম্পট ও মাদক আসক্ত সে কিছুদিন যাবৎ আশেপাশে গৃহবধূ ও যুবতি মেয়েদের কুপ্রস্তাব দেয়। এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় জানান, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

আপনার মতামত লিখুন :