‎মান্দায় সামাজিক বনায়নের গাছ বিক্রয়ের অর্থ সুফলভোগীদের মাঝে সুষম বন্টন

‎ ‎মোঃ রায়হান আলী , মান্দা ‎(নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ১০:৩৪ পিএম

‎মান্দায় সামাজিক বনায়নের গাছ বিক্রয়ের অর্থ সুফলভোগীদের মাঝে সুষম বন্টন

ফাইল ফটো

নওগাঁর মান্দায় সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় রোপণ করা গাছ সরকারি নীতিমালা অনুসরণ করে উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রয়কৃত অর্থ ইউনিয়ন পরিষদ, ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দারিয়াপুর (এফ,ডাবলু এ ডি) সুফলভোগী ও রাস্তার পার্শ্ববর্তী জমির মালিকদের মাঝে সুষম বন্টন করা হয়েছে। বুধবার ,২২ জুলাই দুপুরে ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যালয়ে নগদ অর্থ বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতি সভাপতিত্ব করেন ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান লুৎফর রহমান, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি মহিলা দলের সহ-সভাপতি আসমা ইসলাম এবং শিক্ষক নেতা ও মটগাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদরুল ইসলামসহ অর্ধশত সুফলভোগী উপস্থিত ছিলেন। 

‎জানা যায়, ২০০৫ সালে মান্দা ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (এফ ডাবলু এ ডি), দ্বারিয়াপুর ও প্রসাদপুর ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে ১২ বছর মেয়াদি সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় দ্বারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে মণ্ডলপাড়া, খাঁপাড়া ও প্রামাণিকপাড়া পর্যন্ত সরকারি গ্রামীণ সড়কের পাশে আম ও ইউক্যালিপটাস গাছ রোপণ করা হয়। গত ৪ জুলাই গাছ বিক্রির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং ১২ জুলাই প্রকাশ্যে উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে বিভিন্ন এলাকার ২১ জন গাছ ব্যবসায়ী অংশগ্রহণ করেন।

সর্বোচ্চ ৯ লাখ ৭০ হাজার টাকায় গাছগুলো ক্রয় করেন স্থানীয় ব্যবসায়ী আব্দুস সামাদ মোল্লা। সে অর্থ সুফল রোগীদের মাঝে সুষম বন্টন করা হয়েছে। উল্লেখ্য পার্শ্ববর্তী জমির মালিকদের চুক্তি অনুযায়ী কোনো অংশীদারিত্ব না থাকলেও মানবিক দিক বিবেচনায় ৬৩ জন রাস্তার পার্শ্ববর্তী জমি মালিকদের ১০ শতাংশ অংশ হিসেবে অর্থ প্রদান করা হয়। এ সিদ্ধান্তে রাস্তার পার্শ্ববর্তী জমির মালিকরা সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানে ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি লুৎফর রহমান বলেন, ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে স্বচ্ছতার ভিত্তিতে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় সামাজিক বনায়নের গাছগুলো বিধি অনুযায়ী বিক্রয়কৃত অর্থ সকল স্তরের সুবিধা ভোগীদের মাঝে সুষম বন্টন করা হয়েছে।

সিয়াম সরিষা
Link copied!