কর্মদক্ষতার স্বীকৃতি: বরিশাল বিভাগীয় ব্যুরো প্রধানের দায়িত্ব পেলেন রিয়াজ শরীফ

নিজস্ব সংবাদদাতা , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ০৪:০৯ পিএম

কর্মদক্ষতার স্বীকৃতি: বরিশাল বিভাগীয় ব্যুরো প্রধানের দায়িত্ব পেলেন রিয়াজ শরীফ

ফাইল ফটো

রিয়াজ শরীফ, বরিশাল ব্যাুরো : দৈনিক প্রতিদিনের কাগজ-এর বরিশাল প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন সাংবাদিক রিয়াজ শরীফ। সংবাদ সংগ্রহে দক্ষতা, দায়িত্বশীলতা এবং কর্মনিষ্ঠার স্বীকৃতিস্বরূপ তাঁকে পদোন্নতি দিয়ে বরিশাল বিভাগীয় ব্যুরো প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে পত্রিকা কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৪ জুলাই থেকে তিনি দৈনিক প্রতিদিনের কাগজ-এর বরিশাল বিভাগীয় ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। এ উপলক্ষে  ২৩ জুলাই বরিশালের একটি হোটেলে আয়োজিত এক মতবিনিময় ও আলোচনা সভায় আনুষ্ঠানিকভাবে রিয়াজ শরীফের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক প্রতিদিনের কাগজ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ খায়রুল আলম রফিক। এ সময় পত্রিকার অন্যান্য প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রিয়াজ শরীফের দীর্ঘদিনের নিষ্ঠা, সততা ও পেশাদারিত্ব তাঁকে এই পদে অধিষ্ঠিত করেছে। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি বরিশাল বিভাগের সংবাদ কার্যক্রমকে আরও গতিশীল, বস্তুনিষ্ঠ ও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। দৈনিক প্রতিদিনের কাগজ পরিবারের পক্ষ থেকে রিয়াজ শরীফকে নতুন দায়িত্বের জন্য আন্তরিক অভিনন্দন জানানো হয় এবং তাঁর সার্বিক সাফল্য কামনা করা হয়।

সিয়াম সরিষা
Link copied!