বিলাসবহুল জীপে মাদকের বড় চালান: বন্দরে ১৪০ কেজি গাঁজা জব্দ

ফাহাদুল ইসলাম , নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা

প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬, ১২:৪৪ পিএম

বিলাসবহুল জীপে মাদকের বড় চালান: বন্দরে ১৪০ কেজি গাঁজা জব্দ

ফাইল ফটো

নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে একটি বিলাসবহুল জীপ গাড়ি থেকে ১৪০ কেজি গাঁজা জব্দ করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১। অভিযানের সময় ১ জন পালিয়ে গেছে।

গতকাল  ২৫ জুলাই বিকাল ৪ টার দিকে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী মাদকের একটি বড় চালান নিয়ে বিলাসবহুল একটি জীপ গাড়িতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুরের রাফি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী রাস্তার উপর অবস্থান করছে।

সংবাদ পেয়ে আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে একটি হার্ড জীপ (টয়োটা ক্লুগার) গাড়ি থেকে নেমে ০১ জন ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে ভেতর থেকে ১৪০ কেজি গাঁজা জব্দ করা হয়।

জব্দকৃত আলামত পরবর্তী আইনি ব্যবস্থার জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব-১১ জানিয়েছে। পলাতক ব্যক্তিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সিয়াম সরিষা
Link copied!