দৈনিক প্রলয় পত্রিকার নির্বাহী সম্পাদক আওয়ামী লীগ নেতা মো: শহিদুল ইসলামের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

বিশেষ প্রতিনিধি , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬, ০৪:৫২ পিএম

দৈনিক প্রলয় পত্রিকার নির্বাহী সম্পাদক আওয়ামী লীগ নেতা মো: শহিদুল ইসলামের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

ফাইল ফটো

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে আপত্তিজনক ও অশালীন মন্তব্যকারী আওয়ামী লীগের নেতা মো: শহিদুল ইসলামকে ‘দৈনিক প্রলয়’ পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে নিয়োগের প্রেক্ষিতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।  প্রাপ্ত অভিযোগের সঠিকতা যাচাই এবং ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধন) আইন, ১৯৭৩ অনুযায়ী মতামতসহ প্রতিবেদন দাখিলের অনুরোধ জানিয়েছে ঢাকা জেলা প্রশাসন।

​জানা গেছে, মো: রেজাউল করিম রেজা নামের এক ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে সম্প্রতি ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের প্রকাশনা শাখা থেকে ডিএমপির সিটি স্পেশাল ব্রাঞ্চের (ডিআইজি) কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। 

১ জুলাই ঢাকা জেলা ​সহকারী কমিশনার জাকিয়া মুমতাহিনা স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তারেক রহমান এবং তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মানববন্ধনে আপত্তিজনক অশালীন মন্তব্যকারী মো: শাহিদুল ইসলামকে দৈনিক প্রলয় পত্রিকার নির্বাহী সম্পাদক পদে নিয়োগের বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে অভিযোগ জমা পড়ে।

উক্ত অভিযোগের ভিত্তিতে তথ্যের সঠিকতা যাচাই ও আইনগত মতামতসহ প্রতিবেদন জমা দিতে পুলিশ প্রশাসনের কাছে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

সিয়াম সরিষা
Link copied!