কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে দুপুর আনুমানিক ২টার দিকে এক যুবককে মাদকদ্রব্যসহ আটকের দাবি করেছে ভেড়ামারা পৌর ছাত্রদল।সংগঠনটির দাবি, মোঃ আবিদ নামে ওই যুবককে সন্দেহজনক অবস্থায় দেখতে পেয়ে তাদের কর্মীরা তাকে আটক করেন। পরে তার কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার হয়েছে বলে দাবি করে তাকে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গিয়েছে।
ভেড়ামারা পৌর ছাত্রদলের নেতাকর্মীরা জানান, ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এস আল হোসাইন সোহাগ এর উদ্যোগে একটি মাদকমুক্ত ভেড়ামারা গড়ার লক্ষ্যে তারা সচেতনতামূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করছেন। তাদের ভাষ্য, তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :