চকরিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যুব দিবস পালিত

চকরিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যুব দিবস পালিত

ফাইল ফটো

ভিন্ন প্রেক্ষাপট, এক অভিন্ন আকাঙ্ক্ষা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য যুব র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। স্থানীয় যুব সংগঠন ও সিএসও, চকরিয়ার উদ্যোগে, খান ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং পালস বাংলাদেশ সোসাইটির সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির শুরুতে বর্ণাঢ্য যুব র‍্যালি বের করা হয়। এতে যুব সদস্য, স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী, তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অংশ নেন। র‍্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। চকরিয়া ওয়াইপিএজি সমন্বয়কারী ইশফাতুল হাসান ইশফাতের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মমতাজুল হক।

বিশেষ অতিথির বক্তব্য দেন পিএফজি চকরিয়া, কক্সবাজারের সদস্য সুজাতা চৌধুরী এবং কক্সবাজার জেলে সমিতির সভাপতি আশরাফ আলী। বক্তারা বলেন, দেশের উন্নয়ন, সামাজিক পরিবর্তন ও শান্তিপূর্ণ সমাজ গঠনে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের দক্ষতা, নেতৃত্ব ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে সমাজের বিভিন্ন সমস্যা মোকাবিলায় এগিয়ে আসতে হবে। পাশাপাশি যুবসমাজকে মাদক, সহিংসতা ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তারা। অনুষ্ঠানে যুব সদস্য, স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী, তরুণ-তরুণী ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সিয়াম সরিষা
Link copied!