কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

মনসুর আলম মুন্না , স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৬, ০৮:১২ পিএম

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। সকালে কক্সবাজার জেলা কারাগার থেকে মুক্তি পান চকরিয়ার এই দিনমজুর। বিষয়টি নিশ্চিত করেছে কক্সবাজারের জেল সুপার। আসল অপরাধী রমজানের ইয়াবা মামলায় ভুল বা বদলি আসামি হিসেবে সাজা খাটছিলেন সোনা মিয়া। এমনকি চলতি বছরের ফেব্রুয়ারিতে ওই মামলায় তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।

পরে পলাতক আসামি ভেবে গত জুনে গ্রেপ্তার করা হয় আসল সোনা মিয়াকে। কারাগারে গিয়ে নিজের নির্দোষ দাবি করলে আদালতের নির্দেশে তদন্ত শুরু করে পুলিশ।

তদন্তে বেরিয়ে আসে, ২০২০ সালে গ্রেপ্তার হওয়া রোহিঙ্গা নাগরিক রমজান নিজের পরিচয় গোপন করে ব্যবহার করেছিল সোনা মিয়ার জন্মনিবন্ধন। পরে আঙুলের ছাপ ও ছবির মিল না পাওয়ায় ভুল শনাক্তের বিষয়টি ধরা পড়ে। এরপর আদালত ভুল সংশোধন করে সোনা মিয়াকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। তবে শর্ত অনুযায়ী, এনআইডি আদালতে জমা রেখে প্রতি সপ্তাহে থানায় হাজিরা দিতে হবে তাকে।

সিয়াম সরিষা
Link copied!