দাউদকান্দিতে মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জম্মদিন উপলক্ষে দোয়া

মো:ইকরামুল হাসান , দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা

প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৬, ০৭:১৯ পিএম

দাউদকান্দিতে মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জম্মদিন উপলক্ষে দোয়া

ফাইল ফটো

দাউদকান্দিতে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী, মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জম্মদিন উপলক্ষে উনার বিদেহী আত্নার মাগফিরাত কামনায় ১৫ আগস্ট শনিবার বিকেলে দাউদকান্দি পৌর সভার মারুফ ভিলায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত।

সভায় সভাপত্বিতো করেন দাউদকান্দি পৌর বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নিবাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড.খন্দকার মারুফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ কে এম শামসুল হক,দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এম এ লতিফ ভূইয়া, দাউদকান্দি পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক শওগাত চৌধুরী পিটার।

সঞ্চালনায় ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, ও দাউদকান্দি পৌর বিএনপির সদস্য সচিব কাউছার আলম সরকার। আরো উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি ভিপি শাহাবুদ্দিন ভূইয়া ,দাউদকান্দি উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এনামুল হক সফর তালুকদার,যুগ্ম আহবায়ক ইব্রাহিম খলিল, সদস্য সালাউদ্দিন ভূইয়া,

যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ মামুন হোসেন ভূঁইয়া,দাউদকান্দি উপজেলা যুবদলের আহ্বায়ক শাহ আলম সরকার,সদস্য সচিব রোমান খন্দকার, সিনিয়র যুগ্ম আহবায়ক রোহুল আমিন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ,কামরুজ্জামান ফকির,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মহিউদ্দিন সরকার,সদস্য সচিব আলাউদ্দিন আহমেদ,উপজেলা শ্রমিক দলের সভাপতি জামাল হোসেন, দাউদকান্দি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুস বাছেদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাছেল সরকার। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

সিয়াম সরিষা
Link copied!