চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, কাউকে জিম্মি করে সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা চাঁদাবাজী এই ফটিকছড়িতে চলবে না, চলতে দেয়া হবে না। অন্তত "আমি সরোয়ার আলমগীর বেঁচে থাকতে তা হবে না" এমন ঘোষণা দিয়ে তিনি অপরাধীদের ক্লিয়ার ম্যাসেজ জানিয়ে দেন। শনিবার (১৫ আগস্ট) সকালে ফটিকছড়ির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি, ফটিকছড়ি পৌরসভা বিএনপি, নাজিরহাট পৌরসভা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক স্মরণ করে সরোয়ার আলমগীর বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র রক্ষার প্রতিটি আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনেও তিনি ছিলেন আপসহীন। সন্ত্রাসবাদের ব্যাপারেও তিনি কখনো ছাড় দেননি। তিনি আরও বলেন, ‘ফটিকছড়িতে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম চলবে না। যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকবে, তাদের আইনের হাতে তুলে দেওয়া হবে।’ আর একসময় সরকারের বিরুদ্ধে বিরোধী দলকে আন্দোলন করতে দেখা গেছে। এখন সামনে দেখা যাবে, দেশের মানুষ ইনসাফ বিক্রিদের বিরুদ্ধে জেগে উঠবে, আন্দোলন করবে।’
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহির আজম চৌধুরী, নাজিম উদ্দীন শাহীনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়াসহ জিয়া পরিবারের সব সদস্যের আত্মার মাগফিরাত কামনা করে ,সংসদ সদস্য সরোয়ার আলমগীর নিজেই মুনাজাত পরিচালনা করেন।

আপনার মতামত লিখুন :