ইয়াকুবপুর ইউনিয়নে সমাজ পরিবর্তনে শাহাদাত হোসেন ফয়সালের মানবিক উদ্যোগ

মোঃশামসুউদ্দিন জাফর , দাগনভূঞা প্রতিনিধি

প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৬, ০৬:১১ পিএম

ইয়াকুবপুর ইউনিয়নে সমাজ পরিবর্তনে শাহাদাত হোসেন ফয়সালের মানবিক উদ্যোগ

৫নং ইয়াকুবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে সাবেক যুবদল সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন ফয়সাল সমাজ পরিবর্তনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। মাদক নির্মূল, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ এবং তরুণ ও কিশোর সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যে তিনি টানা বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছেন। তাঁর এই ধারাবাহিক উদ্যোগে সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

সম্প্রতি এলাকার উদীয়মান তরুণ ও কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের কথা চিন্তা করে এবং তাদের মাদক ও অপরাধমূলক কাজ থেকে দূরে রাখতে তিনি ক্রীড়া সামগ্রী (ফুটবল) বিতরণ করেছেন। স্থানীয় শিশু-কিশোর ও যুবকদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে তিনি এই ক্রীড়া সামগ্রী তুলে দেন। স্থানীয় বাসিন্দারা জানান, শাহাদাত হোসেন ফয়সাল শুধু ক্রীড়া সামগ্রী বিতরণে সীমাবদ্ধ নন; তিনি নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করছেন এবং এলাকাকে মাদকমুক্ত রাখতে নানা সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।

সামাজিক কাজে তাঁর এই অগ্রণী ভূমিকা নিয়ে শাহাদাত হোসেন ফয়সাল বলেন, "আমাদের লক্ষ্য একটি সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা। তরুণ ও শিশু-কিশোররা যদি খেলাধুলা ও সামাজিক কাজে ব্যস্ত থাকে, তবে তারা কখনোই পথভ্রষ্ট হবে না। ইনশাআল্লাহ এলাকার স্বার্থে এই সামাজিক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এলাকাবাসীর প্রত্যাশা, ফয়সাল ভাইয়ের মতো সমাজের অন্য সচেতন ব্যক্তিরাও যদি এভাবে এগিয়ে আসেন, তবে ইয়াকুবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড হবে একটি আদর্শ ও মাদকমুক্ত এলাকা।

সিয়াম সরিষা
Link copied!