ডিমলায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন জামায়াতের এমপি মাওলানা আব্দুস সাত্তার

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৬, ০৫:২৬ পিএম

ডিমলায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন জামায়াতের এমপি মাওলানা আব্দুস সাত্তার

ফাইল ফটো

মোঃ আমিনুর রহমান দুলাল, ডিমলা :নীলফামারীর ডিমলায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

সভায় উপস্থিত ছিলেন  বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, ডিমলা উপজেলা নায়েবে আমির মাওলানা কাজি হাবিবুর রহমান সেক্রেটারি, কাজি রোকনুজ্জামান বকুল,ডিমলা সদর ইউনিয়ন জামায়াতের আমির নূর মোবাশ্বেরসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় সাংবাদিক সংগঠন, বাংলাদেশ প্রেস ক্লাব, প্রেসক্লাব ডিমলা, ডিমলা উপজেলা প্রেসক্লাব,রিপোর্টার্স ইউনিটি, জাতীয় সাংবাদিক সংস্থার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 

মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন সমস্যা, এলাকার উন্নয়ন, গণমাধ্যমের ভূমিকা এবং ডোমার-ডিমলার সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় করা হয়। সভায় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

সিয়াম সরিষা
Link copied!