শরীয়তপুরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত, আয়োজনে আহলে সুন্নাত ওয়াল জামায়াত

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৬, ০৬:১৪ পিএম

শরীয়তপুরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত, আয়োজনে আহলে সুন্নাত ওয়াল জামায়াত

এম এম জসিম উদ্দিন,শরীয়তপুর : শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আয়োজনে গত ১৯ আগস্ট বুধবার সকালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ভেদরগঞ্জ উপজেলা কোরআন চত্বর থেকে একটি বিশাল জশনে জুলুস বের হয়। জুলুসটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কোরআন চত্বরের সামনে এসে শেষ হয়।

পরে সেখানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর তাৎপর্য তুলে ধরে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। দোয়া শেষে সাধারণ মানুষ ও অতিথিদের মাঝে তবারক বিতরণ করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আল-মাদানী নূরানী হাফেজী মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা গাজী ফারুক আবেদী।
ভেদরগঞ্জ উপজেলা জাকের পার্টি কর্মী গ্রুপের সভাপতি মোঃ মোক্তার সরদারের সভাপতিত্বে এবং হাফেজ মাওলানা মোঃ হুমায়ুন কবিরের সঞ্চালনায়, এসময় উপস্থিত ছিলেন মাওলানা ইসমাইল হোসেন আল কাদেরী, মাওলানা নিজাম উদ্দিন জিহাদী, হযরত মাওলানা মোঃ সিরাজুল ইসলাম আনসারী, হাফেজ কারী মাওলানা মাসুম বিল্লাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আব্দুল মান্নান রাঢ়ী, ভেদরগঞ্জ উপজেলার দলিল লেখক কমিটির সাবেক সভাপতি মোঃ আব্দুল জব্বার রাঢ়ী, ভেদরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আবুল বাশার চোকদার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মতিন বেপারী, মোঃ সেকান্দার তালুকদার, মোঃ দুলাল খলিফা, মোঃ নাজমুল তালুকদার, মোঃ আনোয়ার হোসেন আনু মোল্লা, মোঃ আজম মুন্সি, মোঃ রফিকুল ইসলাম মুন্সি, মোঃ সালাউদ্দিন কাদেরী, মোঃ মুন্না সিকদার, মোঃ শাহীন বেপারী, মোঃ রাজিব বেপারী, মোঃ অনন চোকদার, মোঃ গোলাম রাব্বি, মোঃ গিয়াস উদ্দিন চোকদার, মোঃ তাজুল ইসলাম সহ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতৃবৃন্দ ও অতিথিবৃন্দ।

সিয়াম সরিষা
Link copied!