সোনারগাঁয়ে পুলিশের অভিযানে মাদক ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ১৪

মইন আল হোসাইন , সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৬, ০৬:৪৯ পিএম

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে মাদক ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ১৪

ফাইল ফটো

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার ৯ আসামি ও আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (২৫ আগস্ট) সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিকের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল এবং অপরাধীদের আইনের আওতায় আনতে উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত ৯ জন এবং বিভিন্ন মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ও দীর্ঘদিন ধরে পলাতক ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, “সোনারগাঁয়ে মাদক ব্যবসা, মাদক সেবন ও যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। অপরাধী যত প্রভাবশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। যারা মাদক ব্যবসা ও অপরাধের সঙ্গে জড়িত, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

সিয়াম সরিষা
Link copied!