মির্জাপুর থানার আয়োজনে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ

মো: রুবেল মিয়া , মির্জাপুর উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬, ০৬:১৬ পিএম

মির্জাপুর থানার আয়োজনে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ

ফাইল ফটো

মির্জাপুর থানার আয়োজনে মির্জাপুর  উপজেলার মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৭ আগস্ট মির্জাপুর থানা আয়োজিত মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশে শীর্ষক কর্মসূচিতে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ।

আরো উপস্থিত ছিলেন মির্জাপুর পৌর বিএনপির সহ-সভাপতি সাবেক কমিশনার আলী আজম সিদ্দিকী, সাধারণ সম্পাদক এস এম মহসীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ, দপ্তর সম্পাদক হারুনুর রশিদ, বাংলাদেশ মানবাধিকার কমিশন মির্জাপুর শাখার সভাপতি লাভলু সিদ্দিকী সহ আরও অনেকে।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, মাদক কারবারিদেরকে বিন্দুমাত্রও ছাড় দেওয়া হবেনা। গোপনে মাদক কারবারীদের তালিকা তৈরী করা হচ্ছে। আপনারা সাবধান হয়ে যান আপনাদের অবস্থা খুবই ভয়াবহ হবে। মাদক কারবারিদের শিকড় থেকে উপড়ে ফেলা পর্যন্ত আমি সহ আমার থানা সবসময় সোচ্চার থাকবে। এক্ষেত্রে আমি সকলের সহযোগিতা কামনা করছি ও মাদক কারবারিদের সঠিক তথ্য পাঠানোর অনুরোধ করছি। তথ্য প্রদানকারীদের নাম শতভাগ গোপন রাখা হবে বলে জানান ওসি।

 

সিয়াম সরিষা
Link copied!