কুমিল্লার বাঙ্গরা উপজেলাধীন শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৭শে আগস্ট সকাল ১১টায় বিদ্যালয়ের তাহসিন মুনীর অনিন্দ্য স্মৃতি মিলনায়তনে ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুল মোমেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাকিব হাসান খাঁন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিন সরকার।
সহকারী প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন: শ্রীকাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল বাহার, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোঃ আলমগীর সরকার, মোঃ বাহলুল আলম, মোঃ তানভীর রেজা রিংকু, মোঃ আবু মোছা, মোঃ কাউছার আলম প্রমুখ।
এবছর এস এস সি পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত ৮ জন এবং ৮ম শ্রেণীর বৃত্তি প্রাপ্ত ৩ জনসহ ১১ জন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। তাদেরকে সম্মাননা ক্রেস্ট ও প্রত্যেককে নগদ পাঁচ হাজার টাকা করে অর্থ সভাপতি মোঃ আব্দুল মোমেন এর পক্ষ থেকে বিতরণ করা হয়। এছাড়াও বিদ্যালয়ের সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন আলোচনা করা হয়েছে। সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক এবং ম্যানেজিং কমিটির বর্তমান ও সাবেক সদস্যবৃন্দ ও এলাকার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :