কারওয়ান বাজারে বৈদ্যুতিক খুঁটিতে আগুন

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬, ০৭:০১ এএম

কারওয়ান বাজারে বৈদ্যুতিক খুঁটিতে আগুন

ফাইল ফটো

রাজধানীর কারওয়ান বাজারে একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ আগস্ট) রাত ১১টা ৩৫ মিনিটের দিকে এ আগুনের ঘটনা ঘটে।

জানা গেছে, আগুন লাগার পর পানি ছিটিয়ে আগুন নিভিয়ে ফেলেন স্থানীয় ব্যবসায়ীরা।

রাত ১২টার দিকে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ফায়ার ফাইটার শিহাব সরকার জানান, কারওয়ান বাজারে একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগে। তেজগাঁও ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানান যায়নি। এছাড়া, আগুনে হতাহতের ঘটনাও ঘটেনি বলে জানা গেছে। 

Link copied!