প্রতিদিনের কাগজে সংবাদ প্রকাশের পর ধামরাই ফুটওভারব্রিজের দোকানে উচ্ছেদ অভিযান

আলাল হোসেন (সজিব) , ধামরাই (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৬, ০১:৪২ পিএম

প্রতিদিনের কাগজে সংবাদ প্রকাশের পর ধামরাই ফুটওভারব্রিজের দোকানে উচ্ছেদ অভিযান

ফাইল ফটো

ঢাকার ধামরাইয়ে ফুট ওভারব্রিজে অবৈধ দোকান বসিয়ে পথচারীদের ভোগান্তি হচ্ছে ‘প্রতিদিনের কাগজ’-এ এমন সংবাদ প্রকাশের পর উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন৷ গতকাল রবিবার (৩০ আগষ্ট) দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ফাহিম শাহরিয়ারের নেতৃত্বে ঢুলিভিটা ও থানা রোড বাসস্ট্যান্ড এলাকার ফুটওভারব্রিজে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ব্রিজের ওপর ও সিঁড়ির মুখে বসানো ভ্রাম্যমাণ দোকান সরিয়ে পথচারীদের চলাচলের পথ উন্মুক্ত করা হয়। পাশাপাশি ব্যানার, ফেস্টুন ও পলিথিনও অপসারণ করা হয়।

এর আগে ২৯ আগস্ট‘ ধামরাই ফুটওভার ব্রিজ ছোট্ট শপিংমল, ভোগান্তি পথচারীর’  শিরোনামে ‘প্রতিদিনের কাগজ’-এ প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে ফুটওভারব্রিজে দোকান বসানোর কারণে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা ও নিরাপত্তাঝুঁকির বিষয়টি তুলে ধরা হয়। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. ফাহিম শাহরিয়ার বলেন, দেশ রূপান্তর পত্রিকায় সংবাদ সহ একাধিক পথচারীর অভিযোগের ভিত্তিতে আজকে এই অভিযান৷এসময় তিনি আরও বলেন, ফুটওভারব্রিজে কোনো ধরনের দোকান বা অবৈধ স্থাপনা বসিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে দেওয়া হবে না। ভবিষ্যতেও এমন দখল হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফুটওভারব্রিজ ব্রিজে ভোগান্তি নিয়ে প্রতিদিনের কাগজ পত্রিকায় সংবাদ প্রকাশে প্রশাসনের অভিযানে দখলমুক্ত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় পথচারীরা। তারা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।

Link copied!