বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্নি ইউনিয়ন বিএনপির র‍্যালি

জসিম মুন্সী , টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৪৭ পিএম

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্নি ইউনিয়ন বিএনপির র‍্যালি

ফাইল ফটো

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের বর্নি ইউনিয়ন বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্নি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা বর্নি বাজার এলাকায় সমবেত হন। পরে সেখান থেকে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বর্নি বাজার থেকে শুরু হয়ে টুঙ্গিপাড়া উপজেলা অভিমুখে যাত্রা করে। র‍্যালিতে বর্নি ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে প্রতিষ্ঠাবার্ষিকীর উচ্ছ্বাস দেখা যায়।

র‍্যালিতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং দলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরা হয়। পাশাপাশি নেতাকর্মীরা দলীয় ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনসহ বিভিন্ন কর্মসূচি পালনের কথা জানিয়েছে দলটি।

বর্নি ইউনিয়ন বিএনপির নেতারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এই র‍্যালির মাধ্যমে তৃণমূল পর্যায়ে দলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ভবিষ্যতেও দলীয় কর্মসূচিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তারা।র‍্যালিকে ঘিরে বর্নি বাজার ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

 

 

 

 

সিয়াম সরিষা
Link copied!