নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ, ২য় প্রান্তিক মূল্যায়ন ফলাফল ঘোষণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সীতারা সুলতানা" সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক "আশরাফ উদ্দিন"। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট "জহিরুল ইসলাম", সভাপতি, শিক্ষক-অভিভাবক সমিতি।
প্রধান অতিথির বক্তব্যে আশরাফ উদ্দিন বলেন, "পঞ্চম শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষায় ১ম থেকে ৩য় স্থান অধিকারী ছাত্র-ছাত্রীদের বিশেষ পুরস্কার প্রদান করা হবে। আর্থিক সমস্যায় থাকা ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার দায়িত্ব আমার। এছাড়াও যে কোন সমস্যায় ছাত্র-ছাত্রীদের পাশে আমি আছি।" শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্যে তিনি বলেন, "লেখাপড়ার মানোন্নয়নের দিকে আপনারা লক্ষ্য রাখবেন। মনে রাখবেন এরাই আগামী দিনের ভবিষ্যৎ। এদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য সঠিক পরিচর্যা করতে হবে। এদের যে কোন সমস্যা আপনারা আমাকে জানাবেন। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাদের হাত ধরেই বাংলাদেশ হাসবে।"
অভিভাবকদের উদ্দেশ্যে আশরাফ উদ্দিন বলেন, "আপনারা বাচ্চাদের প্রতি অতি যত্নশীল হবেন। বাচ্চারা কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে, কি খাচ্ছে, কার সাথে মিশছে সেগুলোর প্রতি খুব যত্নশীল হতে হবেন। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :