রূপগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ; মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাজেদুর রহমান , রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:১১ পিএম

রূপগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ; মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফাইল ফটো

নারায়ণগঞ্জ -১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপুর নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রূপগঞ্জের তারাবো পৌরসভার যাত্রামুরা এলাকায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে তারাবো পৌর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।  

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত নেতাকর্মীরা বলেন , ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র এবং বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ নিয়ে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। আজ দলটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের মূল অঙ্গীকার হলো জনগণের ভোটের অধিকার ও রাজনৈতিক স্বাধিকার নিশ্চিত করা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব নাসির উদ্দিন, জেলা ওলামা দলের সদস্য হাজী পনির ভুইয়া, তারাবো পৌর বিএনপির সহ সভাপতি আব্দুল মতিন ভুইয়া, তারাবো পৌর যুবদল নেতা মামুন ভূঁইয়াসহ আরো অনেকে  মিলাদ শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তাবারক বিতরণ করা হয়।

সিয়াম সরিষা
Link copied!