ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এদেশকে লুটপাট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে . হেলেন জেরিন খান

মোঃ ইনামুল খন্দকার , মধুখালী (ফরিদপুর) জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৯ পিএম

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এদেশকে লুটপাট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে . হেলেন জেরিন খান

ফাইল ফটো

মধুখালী ফরিদপুর প্রতিনিধি-ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে মধুখালী পৌরসভার আখচাষী কল্যান সমিতির সামনে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত    অনুষ্ঠানের মধ্যে  আলোচনা সভা, বৃক্ষরোপণ ও  সুস্থ  মানুষের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি পালন করা হয়। 

উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন- সংরক্ষিত মহিলা আসন এমপি হেলেন জেরিন খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সাবেক সংসদ সদস্য নাসিরুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক  এডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা, পৌর বিএনপির সভাপতি হায়দার আলী মোল্যা, সাধারণ সম্পাদক ইয়াছিন বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক। 

অনুষ্ঠানের প্রধান অতিথি সংরক্ষিত মহিলা আসনের এমপি হেলেন জেরিন  খান তার বক্তব্য বলেন বিগত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এদেশকে লুটপাট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, সেই জায়গা থেকে দেশকে বাঁচাতে হবে, তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ সবাই মিলে দেশকে দারিদ্র্যমুক্ত করতে হবে।

স্লোগান কন্যা খ্যাত এই নেত্রী বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, নানা ধরনের স্লোগান দিয়ে বিশেষ করে শুভ শুভ জন্মদিন বিএনপি'র জন্মদিন  ইত্যাদি স্লোগানে  নেতাকর্মীদের উজ্জীবিত করেন। আলোচনা শেষে প্রধানমন্ত্রী ঘোষিত পাঁচ কোটি ফলজ ও বনজ গাছের চারা রোপনের অংশ হিসেবে কর্মী সমর্থকদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণসহ দুঃস্থ  অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করেন। 

Link copied!