আইন লঙ্ঘন ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন। আগস্ট মাসজুড়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ধারাবাহিক অভিযান পরিচালনা করে ২০টি মোবাইল কোর্টের মাধ্যমে ২০টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এ সময় আদায় করা হয়েছে ১২ লাখ ৮০ টাকা অর্থদণ্ড। পাশাপাশি ১ জনকে দেওয়া হয়েছে ৩ দিনের কারাদণ্ড। কাঁচপুর রাজস্ব সার্কেলের মাসিক পরিসংখ্যান অনুযায়ী, পুরো আগস্ট মাসে উপজেলার বিভিন্ন স্থানে ২০টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, ভোক্তা অধিকার সংরক্ষণ, বাল্যবিবাহ প্রতিরোধ, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ, জুয়া প্রতিরোধ, দণ্ডবিধি এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনসহ বিভিন্ন ক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, "জনস্বার্থে আইন বাস্তবায়ন ও অপরাধ নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদক, বাল্যবিবাহ, ভোক্তা অধিকার লঙ্ঘনসহ জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, জনস্বার্থ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :