ঢাকার ধামরাইয়ে ১৪ বছর বয়সী সৎ মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণের অভিযোগে সৎ বাবা আজহারুল ইসলাম কাওসারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার কেলিয়া দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ। পরিবারের সদস্যদের দাবি, ঘুমের ওষুধ খাইয়ে কিশোরীকে ধর্ষণ করেন তার সৎ বাবা। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত আজহারুল ইসলাম কাওসারকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে ধামরাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। ঘটনার বিষয়ে ধামরাই থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আপনার মতামত লিখুন :