সখীপুরে ঋণের চাপে প্রবাসী স্বামীর সাথে ফোনে কথা কাটাকাটির পর এক গৃহবধূর আত্নহত্যা

ইলিয়াস কাশেম , সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৩১ পিএম

সখীপুরে ঋণের চাপে প্রবাসী স্বামীর সাথে ফোনে কথা কাটাকাটির পর এক গৃহবধূর আত্নহত্যা

ফাইল ফটো

টাঙ্গাইলের সখিপুরে ঋণের চাপে প্রবাসী স্বামীর সাথে ফোনে কথা-কাটাকাটির পর স্বপ্না আক্তার (৩০) নামের এক গৃহবধূ আত্মহত্যার চেষ্টা করার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার কচুয়া এলাকায় এ ঘটনা ঘটে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত স্বপ্না আক্তার কচুয়া গ্রামের প্রবাসী মো. রাসেল মিয়ার স্ত্রী এবং মো. লিগুম মিয়ার মেয়ে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২ সেপ্টেম্বর) সকালে স্বপ্না আক্তার আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। পরে টাঙ্গাইল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয়দের দাবি, স্বপ্না আক্তার বেশ কিছু টাকা ঋণগ্রস্ত ছিলেন। এ নিয়ে বুধবার (২ সেপ্টেম্বর) সকালে প্রবাসী স্বামীর সঙ্গে মুঠোফোনে তার কথা-কাটাকাটি হয়। এর পরপরই তিনি আত্মহত্যার পথ বেছে নেন। নাম প্রকাশ না করার শর্তে এক প্রতিবেশী জানান, ঋণের বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কয়েক দিন ধরেই পারিবারিক অশান্তি চলছিল। সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সিয়াম সরিষা
Link copied!