মাগুরার শালিখায় সেলাই মেশিন ও গাছের চারা বিতরণ

জসীম উদ্দীন , শালিখা (মাগুরা) সংবাদদাতা

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৫৬ পিএম

মাগুরার শালিখায় সেলাই মেশিন ও গাছের চারা বিতরণ

মাগুরার শালিখায় নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সেলাই মেশিন এবং বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার শালিখা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও দরিদ্র নারীদের মাঝে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। পাশাপাশি উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিবেশ সচেতনতা সৃষ্টি ও বিদ্যালয় প্রাঙ্গণ সবুজায়নের উদ্দেশ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, নারীদের স্বাবলম্বী করে তুলতে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা জরুরি। সেলাই মেশিনের মাধ্যমে নারীরা ঘরে বসেই আয় করে পরিবারের আর্থিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন। তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বিদ্যালয় থেকেই শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের বিষয়ে সচেতনতা গড়ে তুলতে হবে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) এম সাব্বির হাসান, শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

সিয়াম সরিষা
Link copied!